ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

 হাজীগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আ’ত্মহ’ত্যা

হাজীগঞ্জে সিয়াম মুন্সী (৪ জানুয়ারী) নামের এক যুবক ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৪ জানুয়ারী) দুপুরে পৌরসভাধীন বলাখাল বাজারস্থ মুন্সী ভিলা থেকে গলায় গামছা পেঁছানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দক্ষিণ বলাখাল এলাকার মো. ওমর ফারুক মুন্সীর বড় ছেলে।

থানা সূত্রে জানা গেছে, প্রেম সংক্রান্ত বিষয়ে বাবা-মায়ের সাথে বিরোধের জেরে শনিবার রাত থেকে রোববার সকালের কোন এক সময়ে বলাখাল বাজারস্থ নিজ বাসভবনের মুন্সী ভিলার ৪র্থ তলার শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সিয়াম মুন্সী।

এর আগে সিয়াম মুন্সী তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্ট্রুতে লিখেন, ‘কেউ দায়ি নয়। আমার মৃত্যুর দায়ভার আমার। কারোই দোষ নেই। আমার দোষ আমি মেনে নিলাম। সুখী হোক সবাই। বিদায়’ (ফেসবুকের লিখাটি হুবহু উপস্থাপন করা হলো)।

তবে স্থানীয় সংবাদকর্মীরা জানতে পেরেছেন, মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা পথ বেছে নেনে সিয়াম মুন্সী। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহমেদ চৌধুরী মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি মুহাম্মদ আব্দুল জব্বার জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

 হাজীগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আ’ত্মহ’ত্যা

আপডেট : ০৪:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬