ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন হয়ে কৃতজ্ঞতা জানালেন ইনটেন্ট ইন্টেরিয়রের সিইও ফয়সাল খান

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • 107
চাঁদপুরে বন্ধুদের মিলনমেলা ও ক্রীড়া উৎসবে পরিণত হওয়া Freightage বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের সপ্তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইনটেন্ট ইন্টেরিয়র। শিরোপা জয়ের পর টিমের সিইও ও বাংলাদেশের মেকানিক্যাল কনস্ট্রাকশন খাতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফয়সাল খান আয়োজক, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। পুরো আসরজুড়ে ইনটেন্ট ইন্টেরিয়র দল দৃঢ় মনোবল, শৃঙ্খলা ও দলগত ঐক্যের পরিচয় দিয়ে ফাইনাল ম্যাচে জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয়।
চ্যাম্পিয়ন হওয়ার প্রতিক্রিয়ায় ফয়সাল খান বলেন, চাঁদপুর জেলার বন্ধুরা যে যেখানে অবস্থান করুক না কেন, সবার মধ্যে বন্ধনের সম্পর্ক আরও দৃঢ় করা এবং সামাজিক উন্নয়নে বন্ধুদের একত্রিত করার লক্ষ্যেই ২০১৯ সালে ‘বন্ধু ব্যাচ ইলিশের বাড়ি চাঁদপুর’ গ্রুপটি প্রতিষ্ঠিত হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ধু ব্যাচের অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনের মধ্যে এবারের শ্বাসরুদ্ধকর ক্রিকেট টুর্নামেন্টটি ছিল এক অনন্য মিলনমেলা।
তিনি আরও বলেন, তার শৈশবের বন্ধু মামুন তানজিলের ইনটেন্ট ইন্টেরিয়র প্রতিষ্ঠানের নামে গঠিত দলকে চ্যাম্পিয়ন করার অংশ হতে পারা এবং চ্যাম্পিয়ন ট্রফিটি তাকে উৎসর্গ করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন।
আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফয়সাল খান বলেন, পূর্বের সব আয়োজনকে ছাড়িয়ে এবারের অনুষ্ঠানটি আরও সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও আনন্দঘন করে তুলতে আয়োজক কমিটি যে পরিশ্রম করেছে, তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্রুপ ক্রিয়েটর ও এডমিন হাবিবুর রহমান পাটোয়ারীসহ এডমিন প্যানেলের সকল বন্ধু, টিম মালিক, টাইটেল স্পন্সর ও অন্যান্য স্পন্সরদের সম্মিলিত সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া তিনি আগত অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের উপস্থিতি বন্ধুদের সম্মানিত করেছে। বিশেষভাবে তিনি ইনটেন্ট ইন্টেরিয়র দলের চ্যাম্পিয়ন খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার চ্যাম্পিয়ন বন্ধুদের প্রতি ভালোবাসা— আই লাভ ইউ বন্ধুরা।”
শেষে ফয়সাল খান আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বন্ধুদের সঙ্গে নিয়ে আরও ভালো, গঠনমূলক ও সামাজিক উদ্যোগে তিনি পাশে থাকতে চান।
টুর্নামেন্ট সংশ্লিষ্টরা জানান, Freightage বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট এখন শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং চাঁদপুরের বন্ধু মহলের একটি ঐতিহ্যবাহী সামাজিক মিলনমেলায় পরিণত হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চ্যাম্পিয়ন হয়ে কৃতজ্ঞতা জানালেন ইনটেন্ট ইন্টেরিয়রের সিইও ফয়সাল খান

আপডেট : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬