ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • 78

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মতলব উত্তর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে তার স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে।
সোমবার (০৫ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান নোমানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এ বিষয়ে হাসানুজ্জামান নোমান বলেন, দলের প্রতি আমার আস্থা ও বিশ্বাস কখনোই কমেনি। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাকে পুনরায় সংগঠনে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে বিএনপি ও যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

উল্লেখ্য, গত ১৩ মে ২০২৪ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারণায় অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬