বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্নার মাগফেরাত কামনায় চাঁদপুরের মতলব উত্তরে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে হয়েছে ।
আজ সোমবার বিকালে উপজেলের বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়েরচর ব্রিজ সংলগ্ন বিএনপি’র দলীয় কার্যালয়ে সামনে মিলাদ ও দোয়ার আয়োজন করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, উপজেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী সোহেল, সহ – সভাপতি শাহাদাত হোসেন সরকার, সহ-সাধারণ সম্পাদক রাসেল, যুবদল নেতা সিজান আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজীব আল ফালাক’সহ আরো অনেক।
মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।




















