ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার : দুর্ধর্ষ অভিযানের নেতৃত্বে এএসআই সাদ্দাম হোসাইন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • 74

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিএমপি খিলক্ষেত থানার কাছ থেকে লুট হওয়া দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন শাহরাস্তি থানায় কর্মরত এএসআই সাদ্দাম হোসাইন।

পুলিশ সূত্র জানায়, গত ২ জানুয়ারি রাতে শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা এলাকায় আলমগীর হোসেনের বাড়িতে লুট হওয়া অস্ত্র লুকিয়ে রাখার তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। তথ্যের গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় নিয়ে কচুয়া সার্কেল ও শাহরাস্তি থানা পুলিশের একটি যৌথ দল তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

অভিযানের আগে পুরো পরিকল্পনা, প্রবেশপথ নির্ধারণ, সদস্যদের অবস্থান, সম্ভাব্য প্রতিরোধ মোকাবিলা এবং নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করেন এএসআই সাদ্দাম হোসাইন। তার সুপরিকল্পিত ও নীরব কৌশলের ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযানটি সফল হয়।

পুলিশ সদস্যরা আলমগীর হোসেনের বাড়ির পূর্ব পাশের একটি টিনশেড চৌচালা ঘরে তল্লাশি চালিয়ে শাহ সিমেন্টের ব্যাগে লুকানো দুটি পিস্তল উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৯ এমএম পিস্তল ও একটি ৭.৬২ এমএম পিস্তল। এ ছাড়া চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের সোল্ডার সিগন্যাল লাইট, বেল্ট, গ্যাসমাস্ক, কভারসহ চশমা, একটি পিসি হার্ডড্রাইভসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রাত ৮টা ৪৫ মিনিটে জব্দতালিকা মূলে উদ্ধারকৃত সব মালামাল পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় লাভলী বেগম ও তার ছেলে মো. ফয়সাল হোসেন ওরফে শাকিলকে আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, এই অভিযানে তথ্য যাচাই, ঝুঁকি মূল্যায়ন এবং সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এএসআই সাদ্দাম হোসাইনের শান্ত, সংগঠিত ও দৃঢ় নেতৃত্ব অভিযানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বেড়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর অভিযানের সক্ষমতার একটি দৃষ্টান্ত হিসেবে এই অভিযানকে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার : দুর্ধর্ষ অভিযানের নেতৃত্বে এএসআই সাদ্দাম হোসাইন

আপডেট : ০৫:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬