ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিটিসি মহেড়া টাংগাইলে এসআই (বিভাগীয় ক্যাডেট) ইন-সার্ভিস ট্রেনিং সমাপ্ত, একাডেমিতে প্রথম এসআই মাহবুব

  • মোঃ ফাহাদ
  • আপডেট : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • 426

দীর্ঘ ছয় মাসের কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে পিটিসি মহেড়া, টাংগাইলে এসআই (বিভাগীয় ক্যাডেট) ইন-সার্ভিস ট্রেনিং সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) এক বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্যাডেটদের মধ্যে একাডেমিক বিষয়ে প্রথম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এসআই মাহবুব। সমাপনী অনুষ্ঠানে
মাননীয় (কমান্ড্যান্ট) ডিআইজি। মহোদয়ের কাছ থেকে তিনি প্রথম পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এসআই মাহবুব তার এই সাফল্যের জন্য মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, পিটিসি মহেড়া জমিদার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দক্ষতার অনন্য প্রতিফলন ঘটে, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

পিটিসি মহেড়া টাংগাইলে এসআই (বিভাগীয় ক্যাডেট) ইন-সার্ভিস ট্রেনিং সমাপ্ত, একাডেমিতে প্রথম এসআই মাহবুব

আপডেট : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬