চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের জামায়াত ইসলামী মনোনীতি প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বুধবার (৭ জানুয়ারী-২০২৬) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন,আমি চেষ্টা করবো, দলের আদর্শ ও নীতি নৈতিকতার সাথে কাজ করার জন্য, ফরিদগঞ্জ আসনে যদি আমি যদি পাস করি, তাহলে আমি ব্যক্তিগত ভাবে সর্বোচ্চ ভাবে গুরুত্ব দিবো, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি, শিক্ষা ও সাংবাদিকদের মূল্যায়নে ভূমিকা রাখবো।
এসময় তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাংবাদিকরা, সাদাকে সাদা, কালাকে কালা বলাই সাংবাদিকদের কাজ। আপনারা সত্য তুলে দরতে গিয়ে যদি তা আমার বিরুদ্ধেও হয়, তা আপনারা তুলে দরবেন। তাতে আমার কোন আপত্তি নাই। কারন, এটাই আপনাদের দায়ীত্ব।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আমির মাওলানা ইউনুস হেলাল, উপজেলা সেক্রেটারী শাখাওয়াত হোসেন। পৌর আমি মাওলানা মিজানুর রহমানসহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















