ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজা, বিয়ার ও মদসহ হাজীগঞ্জ ও মতলবের দুই মাদক কারবারি আটক – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • 145
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
কুমিল্লা র‌্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজা, ২ বোতল বিয়ার এবং ১১ বোতল বিদেশী মদসহ চাঁদপুরের হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলার দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার লালমাই উপজেলার বাগমারা এলাকা হতে গাঁজা, বিয়ার ও মদসহ তাদের হাতে-নাতে আটক করা হয়। ওইসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ (মিনি ট্রাক) জব্দ করা হয়।
আটক মাদক কারবারিরা হলো, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার দণি দিঘলদী গ্রামের মো. বাসারের ছেলে মো. ইউসুপ আলী ওরফে আবু হাসান (২৫) ও একই জেলার হাজীগঞ্জ থানার পশ্চিম রাজারগাঁও গ্রামের কামার পট্টি বাড়ীর মৃত আবিদ হাওলাদারের ছেলে মো. ইমান হোসেন (৪৫)। তাদের বিরুদ্ধে লালমাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে র‌্যাব-১১।
জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা জেলার লালমাই থানার বাগমারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপে করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৪০ কেজি গাঁজা, ২ বোতল বিয়ার এবং ১১ বোতল বিদেশী মদসহ উল্লেখিত দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লালমাই থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না’—চাঁদপুরে শেখ ফরিদ মানিক

কুমিল্লায় গাঁজা, বিয়ার ও মদসহ হাজীগঞ্জ ও মতলবের দুই মাদক কারবারি আটক – Rknews71

আপডেট : ১১:৩২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২