ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে বড় সাফল্য: ফরিদগঞ্জ থানার অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের মূল হোতা আটক

  • মোঃ ফাহাদ 
  • আপডেট : ০৪:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • 113

একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযানে বেরিয়ে আরও বড় সাফল্য অর্জন করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। পেশাদারিত্ব ও তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে চোরাইকৃত মোট ৪টি মোটরসাইকেল উদ্ধারসহ সক্রিয় একটি চোরচক্রের মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২টা ০০ মিনিটে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোহাম্মদ নূরুল আলম সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
টুটন ঘোষ নামে এক ভুক্তভোগীর ব্যবহৃত TVS 110cc মোটরসাইকেল চুরির ঘটনায় দায়েরকৃত লিখিত অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুর সদর এলাকায় অভিযান চালিয়ে সক্রিয় মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা মো. সুমন (৩৯) কে গ্রেপ্তার করা হয়। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন চরপাগলা ফরাজি বাড়ির মৃত আলী হোসেনের ছেলে এবং বর্তমানে চাঁদপুর সদর থানাধীন ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্প এলাকায় বসবাস করছিল।
গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে
১) Redion TVS 110cc,
২) Pulsar 150cc,
৩) Zaara 100cc এবং
৪) Platina 100cc—মোট ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেল চুরি ও অন্যান্য অপরাধ দমনে ফরিদগঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফরিদগঞ্জ থানা পুলিশের এই পেশাদারিত্ব, সততা ও নিরলস প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আইনশৃঙ্খলা রক্ষায় এমন কার্যকর ভূমিকা ফরিদগঞ্জবাসীর নিরাপত্তা আরও সুদৃঢ় করবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

এক মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে বড় সাফল্য: ফরিদগঞ্জ থানার অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের মূল হোতা আটক

আপডেট : ০৪:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬