ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাজীগঞ্জ পৌরসভা শাখা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) ত্রিবার্ষিক (২০২৬-২৮) সম্মেলনের মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হলেন, মাহমুদ বিন আলাউদ্দিন, সহ-সভাপতি মো. খোরশেদ আলম বেপারী, মোহাম্মদ ইউসুফ হোসেন, সেক্রেটারী মো. মাহাদি হাসান হৃদয় ও জয়েন সেক্রেটারী তৌহিদুল ইসলাম সুজন।
এসময় নবগঠিত কমিটির সদস্যদেরকে জেলা ও উপজেলা কমিটির সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত ধারাবাহিক কার্যক্রম অব্যাহত ও কেন্দ্রীয় কর্মসূচী পালনের নির্দেশনা দেন, দায়িত্বশীল নেতৃবৃন্দ।
একই সাথে আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থীর পক্ষে নিয়মিত নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণে আহবান জানান, দায়িত্বশীল ও অতিথিবৃন্দ।




















