আগামি ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) আসনের হাজীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীলগণকে নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ই জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির পীর সাহেব চরমোনাই মনোনীত চাঁদপুর-৫ আসনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী পাটোয়ারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জেলা জয়েন্ট সেক্রেটারী মাও. মো. নাছির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাও. হেলাল আহমেদ। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাজীগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















