ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় নির্বাচন আচরণবিধি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

বগুড়ার সোনাতলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ওষুধ ফার্মেসি ও চারজন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে থানা মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, হেলমেট ব্যবহার না করা এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারজন মোটরসাইকেল চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সোনাতলা হাসপাতাল সংলগ্ন একটি ওষুধ ফার্মেসির মালিক বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আচরণবিধি প্রতিপালনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় নির্বাচন আচরণবিধি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

আপডেট : ০৮:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬