বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় হাজীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) হাজীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের টোরাগড় সওদাগর বাড়ির জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। টোরাগড় সওদাগর বাড়ির উদ্যোগে এবং ৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাজু সওদাগর ও ছাত্র নেতা তুহিন ইসলাম মুন্নার পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন মজুমদার, মিজানুর রহমান সেলিম, বিল্লাল পাটোয়ারী ও শাহাবুদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর শ্রমিকদলের সদস্য সচিব সোহেল রানা, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম টগর।
এ সময় আরও উপস্থিত ছিলেন মনির সওদাগর, মজুল সওদাগর, আকতার সওদাগর, জুয়েল সওদাগর, আলাউদ্দিন, হোসেন মিরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা পর্বে বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান জাতি কখনো ভুলবে না। তারা তাঁর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এমরান হোসেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং দলের নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।




















