চাঁদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে অধ্যক্ষকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন, সংবর্ধিত অধ্যক্ষ মো. আবু ছাইদ। তিনি তাঁর বক্তব্যে অত্র প্রতিষ্ঠানে যোগদান ও চাকরিকালীণ স্মৃতিচারণ করে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবদি পর্যন্ত প্রয়াত ও কর্মরত শিক্ষক-কর্মচারী, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় ও এলাকাবাসী’সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, কলেজ শাখার সমন্বয়ককারী মো. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মালেকা পারভীন।
এ সময় আরো বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শ্যামল সাহা, কর্মরত সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বযকারী জহিরুল ইসলাম মজুমদার, সহকারী শিক্ষক মো. জুলহাস হোসেন, লিপি রানি দে ও প্রাক্তণ শিক্ষার্থী মোহাম্মদ হাবীব উল্যাহ।
বক্তব্য শেষে প্রতিষ্ঠানের কলেজ, বিএম, ভোকেশনাল, মাধ্যমিক শাখার শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে অধ্যক্ষ মো. আবু ছাইদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার ৮টি উপজেলা থেকে ৮জন প্রতিষ্ঠান জেলা পর্যায়ে অংশগ্রহণ করেন। এর মধ্যে শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা, পেশাগত দক্ষতা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে অধ্যক্ষ মো. আবু ছাইদকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত ও সম্মাননা প্রদান করা হয়।




















