চাঁদপুরের শাহরাস্তিতে রাতের আঁধারে কৃষি জমির উর্বর মাটি কাটার মহোৎসব চলছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিছু এলাকায় প্রশাসন অভিযান পরিচালনা করলেও অভিযানের পরই আবার শুরু হয় মাটি কাটা। কৃষি জমির এসব মাটি ইটভাটা, ফসলি জমি নষ্ট করে বসতভিটা ও পুকুর ভরাট কাজে ব্যবহৃত হচ্ছে। জানা যায়, প্রশাসন কখন বের হয় সে তথ্য সরবরাহের জন্য মাটি ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারে নিজস্ব লোক রাখার অভিযোগ উঠেছে। উপজেলায় ২০টির মতো ইটভাটা রয়েছে। এসব ভাটায় ইট তৈরিতে ব্যবহৃত অধিকাংশ মাটিই আসে কৃষিজমি থেকে। কোনো কোনো জমি থেকে পাঁচ থেকে ছয় ফুট গভীরতায় মাটি কেটে আনা হয়। স্থানীয় কয়েকজন কৃষক জানান, কিছু এলাকায় প্রশাসন সীমিত অভিযান করলেও অভিযানের পরই আবার শুরু হয় মাটি কাটা। এর ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে এবং ফলন অর্ধেকে নেমে আসছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন জানান, ‘টপ সয়েল কাটার অপরাধে ইতোমধ্যে কয়েকজনকে জরিমানা করাসহ তাদের কাছ থেকে মাটি কাটায় ব্যবহৃত ভেকুর সরঞ্জাম জব্দ করা হয়েছে।




















