ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ব্র্যান্ড জতুন এলো হাজীগঞ্জে!

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৬:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • 495

বিশ্ববিখ্যাত রং ও কোটিংস প্রস্তুতকারক প্রতিষ্ঠান জতুন (Jotun) চাঁদপুর জেলার প্রথম শোরুম হিসেবে হাজীগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ বিশ্বরোড–কচুয়া সড়কে অবস্থিত মেসার্স ইউসুফ পাটোয়ারী হার্ডওয়্যার অ্যান্ড পেইন্ট–এর ব্যবস্থাপনায় শোরুমটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতুনের রিজিওনাল ডাইরেক্টর ক্লাউডিও ইউরিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতুন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সানি গুই, সেলস এন্ড মার্কেটিং হেড তারিকুল ইসলাম, রিটেল ম্যানেজার সিকদার শাহীনূর রহমান । এছাড়াও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবুসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করা হয়। পরে দোয়া ও মোনাজাত এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এ সময় মেসার্স ইউসুফ পাটোয়ারী হার্ডওয়্যার অ্যান্ড পেইন্ট–এর স্বত্বাধিকারী ইউসুফ পাটোয়ারী বলেন, “হাজীগঞ্জসহ আশপাশের এলাকার গ্রাহকদের বিশ্বমানের জতুন পণ্য সহজলভ্য করতেই এই শোরুমের যাত্রা। আমরা ক্রেতাদের উন্নতমানের রং, টেকসই কোটিংস ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বক্তারা বলেন, জতুনের মতো আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ড হাজীগঞ্জে আসায় স্থানীয় নির্মাণ খাত ও সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন। এতে উন্নতমানের রং ও কোটিংস ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আন্তর্জাতিক ব্র্যান্ড জতুন এলো হাজীগঞ্জে!

আপডেট : ০৬:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬