ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেংগারচর বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

0-0x0-0-0#

বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মতলব উত্তরের ছেংগারচর পৌর বিএনপির আয়োজনে বালুচর ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন – চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোঃ আলমগীর সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন – বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল।
ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের সভাপতি মোঃ উজ্জ্বল ফরাজীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য কাউসার মেহেদীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন ফরাজী,  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম’সহ দলীয় নেতৃবৃন্দ।
মোঃ আলমগীর সরকার বলেন, বেগম খালেদা জিয়া এমন এক সময়ে ইন্তেকাল করেছেন, যখন দেশ ও জাতির জন্য তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সংকটময় সময়ে দেশনেত্রীর অভাব জাতি গভীরভাবে অনুভব করছে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের নির্বাচন। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সাধারণ মানুষের মুখে আবারও হাসি ফুটবে।
দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে মরহুমার রুহের শান্তি, দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ছেংগারচর বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

আপডেট : ০৬:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬