ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন নাটকের অবসান: বগুড়া-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম

ধানের শীর্ষের প্রার্থী কাজী রফিকুল ইসলাম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চূড়ান্ত মনোনয়নপত্র  দাখিল করা হয়েছে।
বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম সোমবার  (১৯ জানুয়ারি)  বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তৌফিকুর রহমান এর নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে বিএনপির একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরও বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে  নির্বাচনী বাস্তবতা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত কাজী রফিকুল ইসলামকে বগুড়া-১ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন করে বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় প্যাডে ইস্যুকৃত এক চিঠিতে জাতীয় সংসদ আসন নম্বর ৩৬ (বগুড়া-১) এর জন্য কাজী রফিকুল ইসলামকে চূড়ান্তভাবে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে তার পক্ষে ধানের শীর্ষ প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত। এতে আরও উল্লেখ রয়েছে, পূর্বে ঘোষিত মনোনয়ন তালিকার আলোকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। চিঠির অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয় এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়।
উল্লেখ্য, কাজী রফিকুল ইসলাম এর আগে বগুড়া-১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন এবং স্থানীয়ভাবে একজন পরিচিত ও প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত।
চূড়ান্ত মনোনয়নপত্র জমাদান কালে উপস্থিত ছিলেন,
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম  আহ্বায়ক কামরুল হাসান বাবু প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মনোনয়ন নাটকের অবসান: বগুড়া-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম

আপডেট : ০৪:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬