ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-২: বাগীচাপুর পীরের কবর জিয়ারতের মাধ্যমে হাতপাখার প্রচারণা শুরু 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী-এর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
 ২২ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে মতলবের ঐতিহাসিক ও ধর্মীয় ব্যক্তিত্ব মতলব পীর সাহেব বাগীচাপুর রহ.-এর কবর জিয়ারতের মধ্য দিয়ে এ প্রচারণার সূচনা করা হয়।
জিয়ারত শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে মুফতি মানসুর আহমদ সাকী তাঁর নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মতলব বাজার এলাকায় গণসংযোগ ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং দ্বীন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
প্রচারণা কার্যক্রম শেষে মতলব বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। মোনাজাতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহর নিকট বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর-২: বাগীচাপুর পীরের কবর জিয়ারতের মাধ্যমে হাতপাখার প্রচারণা শুরু 

আপডেট : ০৪:৩০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬