ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাঙ্গল শান্তির প্রতীক: নির্বাচনি প্রচারণায় এমরান মিয়া

0-0x0-0-0#

নির্বাচনি প্রচারণার প্রথম দিনে দিনভর গণসংযোগ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এমরান হোসেন মিয়া। সকালে তিনি তাঁর পিতা- মাতার কবর জিয়ারত করেন। এরপর এমরান হোসেন মিয়া বদরপুর শাহ সোলেমান লেংটার মাজার জিয়ারত করেন।

বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে গণসংযোগ করেছেন।এসময় তিনি জনগণকে লাঙলে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, লাঙল শান্তির প্রতীক।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প জাতীয় পার্টির সরকার নির্মাণ করেছেন। প্রতিটি ইউনিয়নে উপ স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা পরিষদ সহ জাতীয় পার্টির সরকার আমলে নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে লাঙ্গল প্রতীকে ভোট চান এমরান হোসেন মিয়া।

এমরান হোসেন মিয়া বলেন, জাতীয় পার্টি সন্ত্রাসী, টেন্ডারবাজিতে বিশ্বাস করে না। জাতীয় পার্টি জনগণের উন্নয়নে রাজনীতি করে। জনগণের স্বার্থসংশ্লিষ্ট কর্মসূচির মাধ্যমে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। মতলব উত্তর ও দক্ষিণকে এগিয়ে নিতে সবার সহযোগিতা দরকার।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব মিয়াজী, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ সেলিম মোল্লা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী, সাংগঠনিক সম্পাদক স্বপন খাঁন, উপজেলা যুব সংহতির আহবায়ক  জহিরুল ইসলাম’সহ আরো অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

লাঙ্গল শান্তির প্রতীক: নির্বাচনি প্রচারণায় এমরান মিয়া

আপডেট : ০৬:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬