ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটে ‘না’ ভোটকে জয়যুক্ত করেই দেশ রক্ষা করতে হবে: এমরান হোসেন মিয়া

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৬:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • 120

আসন্ন গণভোটে ‘না’ ভোটকে জয়যুক্ত করার মাধ্যমেই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসনে লাঙ্গল প্রতীকের সদস্য সংসদ সদস্য প্রার্থী এমরান হোসেন মিয়া।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চাঁদপুর–২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি এসব কথা বলেন। এদিন ১০ টায় মতলব উত্তরে সাবেক সংসদ সদস্য মরহুম নুরুল হুদার কবর জিয়ারতের মধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা করেন, পরে বেলা ১১টার সময় সাদুল্লাপুর ইউনিয়নে অবস্থিত হযরত শাহ সোলেমান লেংটার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমরান হোসেন মিয়া বলেন, মতলব অঞ্চলের সিংহভাগ উন্নয়ন কাজ জাতীয় পার্টির শাসনামলেই বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, মেঘনা–ধনাগোদা সেচ প্রকল্প জাতীয় পার্টির উন্নয়ন দর্শনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তবে এখনো অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ অসমাপ্ত রয়ে গেছে, যেগুলো সম্পন্ন করতে জনগণের সমর্থন ও সুযোগ প্রয়োজন।

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির এই নেতা বলেন, এখনো আমরা নির্বাচনের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ পাচ্ছি না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
একই সঙ্গে তিনি সকল প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব মিয়াজী, মতলব পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গণভোটে ‘না’ ভোটকে জয়যুক্ত করেই দেশ রক্ষা করতে হবে: এমরান হোসেন মিয়া

আপডেট : ০৬:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬