ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনির্মল দেউরী’র কবিতা জেলেদের জলজীবন

মেঘনার জেলেদের জলেই জীবন
জলে জন্ম জলে মৃত্যু জলই ভূবন।
ছোট ছোট নাও নিয়ে জলে বিচরণ
সারাদিন ধ্যান জ্ঞান মাছ আহরণ।

কখনও হতাশ হয় মাছের আকাল
কপালে দুঃশ্চিন্তার ভাঁজ দাদনের জাল!
নৌকাটি তাঁর নয় মহাজনের ভাড়া
দিন শেষে থাকে ভাড়া শোধের তাড়া।

শীত-গ্রীষ্ম রাত-দিন এক হয়ে যায়
কিছু মাছ জালে পড়ুক এরই আশায়।
যদিও মাছ পেয়ে মুখে হাসি ফোটে
কিন্তু সে মাছ তাঁদের পাতে নাহি ওঠে।

সরাসরি মাছ বেঁচতে পারেন না জেলে
লাভের অংশ খায় মহাজন-দালাল মিলে।
জেলেরা মানেন না রোদ-বৃষ্টি ঝড় তুফান
দু’মুঠো আহারের কাছে জীবন বিকান।

জেলেজীবনে ফুরায় না দুঃখে-কষ্টে ধারা
জ্বলে-জ্বলে জলে যায় বংশ পরম্পরা।
ক’জনা বুঝি বলো জেলেজীবনের খরা
আমরা ইলিশ খুঁজি অমানবিক ধরা।

একাডেমিক সুপারভাইজার
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়
হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সুনির্মল দেউরী’র কবিতা জেলেদের জলজীবন

আপডেট : ০৮:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

মেঘনার জেলেদের জলেই জীবন
জলে জন্ম জলে মৃত্যু জলই ভূবন।
ছোট ছোট নাও নিয়ে জলে বিচরণ
সারাদিন ধ্যান জ্ঞান মাছ আহরণ।

কখনও হতাশ হয় মাছের আকাল
কপালে দুঃশ্চিন্তার ভাঁজ দাদনের জাল!
নৌকাটি তাঁর নয় মহাজনের ভাড়া
দিন শেষে থাকে ভাড়া শোধের তাড়া।

শীত-গ্রীষ্ম রাত-দিন এক হয়ে যায়
কিছু মাছ জালে পড়ুক এরই আশায়।
যদিও মাছ পেয়ে মুখে হাসি ফোটে
কিন্তু সে মাছ তাঁদের পাতে নাহি ওঠে।

সরাসরি মাছ বেঁচতে পারেন না জেলে
লাভের অংশ খায় মহাজন-দালাল মিলে।
জেলেরা মানেন না রোদ-বৃষ্টি ঝড় তুফান
দু’মুঠো আহারের কাছে জীবন বিকান।

জেলেজীবনে ফুরায় না দুঃখে-কষ্টে ধারা
জ্বলে-জ্বলে জলে যায় বংশ পরম্পরা।
ক’জনা বুঝি বলো জেলেজীবনের খরা
আমরা ইলিশ খুঁজি অমানবিক ধরা।

একাডেমিক সুপারভাইজার
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়
হাজীগঞ্জ, চাঁদপুর।