ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর: দুই শতাধিক শিক্ষার্থীর সোনারগাঁও জাদুঘর ভ্রমণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সফরের অংশ হিসেবে প্রায় ২০৫ জন শিক্ষার্থী নিয়ে নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁও জাদুঘর পরিদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম। এরপর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ও শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বালিশ খেলা, নৃত্য পরিবেশনা এবং বিভিন্ন কুইজ প্রতিযোগিতা।
দিনব্যাপী আয়োজিত এই সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষা সফর ও সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকর। তিনি বলেন,
“সৃজনশীল শিক্ষার পাশাপাশি এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ সৃষ্টি করে এবং তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর: দুই শতাধিক শিক্ষার্থীর সোনারগাঁও জাদুঘর ভ্রমণ

আপডেট : ০৭:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬