ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মৈত্রী শিশু উদ্যানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে মৈত্রী শিশু উদ্যানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার (২৪ জানুয়ারী) বিদ্যালযের নিজস্ব ক্যাম্পাসের হলরুমে প্রতিযোগীতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিদ্যালয়ের পরিচালক (অর্থ) রোটা. রুহিদাস বণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) কাজী মো. নুরুল আলম।

অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, শাহাদাত হোসেন, মো. সেলিম ও রাজু, শিক্ষকদের মধ্যে তারেক আজিজ ও কামরুল ইসলাম পলাশ এবং শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী মো. রোহান ও গীতা থেকে পাঠ করেন ঋত্বিকা দেবনাথ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফ হোসেন ও পারুল আক্তারের যৌথ সঞ্চালনায় উপস্থিতির সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষার্থীদের অংশগ্রহনে নৃত্য, গান, যেমন খুশি তেমন সাজ’সহ ক্রীড়া ও সাংস্কৃতিকমূলক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়।

সবশেষ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটা. আহসান হাবিব অরুনের সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিদ্যালয়ের সমৃদ্ধি ও শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক শম্ভু সাহা, শিরিন আক্তার, হানজালা মিয়াজী, দ্বীন ইসলাম, শাহপরানসহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক, কয়েক শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে মৈত্রী শিশু উদ্যানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ১১:০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬