ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে উপস্থিত আ.লীগ নেতা আরিফ মাহমুদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • 120

নারায়ণগঞ্জের ফতুল্লায় মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ফতুল্লার কোতালেরবাগ এলাকার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হন আরিফ মাহমুদ। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আরিফ মাহমুদের মা আমেনা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মায়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট চার ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়ার অনুমতি দেন। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করেন।
জানাজা শেষে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে আরিফ মাহমুদকে পুনরায় কারাগারে পাঠানো হয়। মায়ের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে উপস্থিত আ.লীগ নেতা আরিফ মাহমুদ

আপডেট : ০৮:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬