ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের বিজয়ে শতভাগ আশাবাদী ড. জালাল উদ্দিন

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৮:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • 79

চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন বলেছেন, জয় পরাজয় নির্ধারণ করবেন দেশের জনগণ ও ভোটাররা। মাঠপর্যায়ে গণসংযোগে মানুষের আগ্রহ ও সাড়া দেখে তিনি শতভাগ বিজয়ের বিষয়ে আশাবাদী।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে থেকে দুপুর পর্যন্ত মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত, গণসংযোগ ও পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ড. জালাল উদ্দিন বলেন, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি, সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব। সেই বাস্তবতা বিবেচনায় চাঁদপুর–২ আসনে ধানের শীষের পরাজয়ের কোনো সম্ভাবনা দেখছি না। ভোটের শতাংশ কত হবে, সেটিও জনগণই নির্ধারণ করবেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তিনি সম্মানের সঙ্গেই দেখছেন এবং সবাই মিলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে চান। তিনি বলেন, ভোটাররা যাকে ইচ্ছা তাকেই ভোট দেবেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ ও বাধাহীন হয়, সেটিই আমাদের প্রত্যাশা।
ড. জালাল উদ্দিন আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মকে ঘিরে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে মতলবকে শিল্প, বাণিজ্য ও পর্যটননির্ভর আধুনিক জনপদে রূপান্তর করা হবে। এতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে। মতলবের কোনো তরুণ বেকার থাকবে না যোগ্যতা অনুযায়ী সবার কাজের সুযোগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

বিগত আন্দোলন  সংগ্রামের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করাই ছিল আন্দোলনের মূল দাবি। বর্তমান সময়ে মানুষ কিছুটা স্বাধীনতা ফিরে পেয়েছে এবং বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণ আরও নির্ভয়ে মত প্রকাশ ও কাজ করার পরিবেশ পাবে। শান্তি–শৃঙ্খলা বজায় রেখে সব ধরনের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আ. মালেক, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, সদস্য মো. মামুন, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম দেওয়ান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ধানের শীষের বিজয়ে শতভাগ আশাবাদী ড. জালাল উদ্দিন

আপডেট : ০৮:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬