সবার আগে বাংলাদেশ “-এই আদর্শিক শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে মকিমাবাদ সরদার বাড়ি প্রাঙ্গণে পথসভায় অত্র ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ আবদুস সাত্তার সদ্দার এর সার্বিক তত্ত্বাবধানে এবং সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গণমানুষের নেতা চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি বলেন,বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শান্তিতে বসবাসের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করবো। মাদক, ইভটিজিং রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক দুইবারের মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য অধ্যক্ষ ড.মোঃ আলমগীর কবির পাটওয়ারী,উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার,উপজেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব ইমাম হোসেন, হাজীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য খালেদ মাহমুদ মিঠু।
এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নূরন্নবী সম্রাট,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাবুদ্দিন শাবু,পৌর যুবদলের আহবায়ক মোঃ রাসেল হোসেন খান,পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ রাসেল মিয়া ও ইমান হোসেন, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব নাজমূল হাসান রাজন,পৌর ৬ ওয়ার্ড বিএনপি নেতা ব্যবসায়ী ফারুক হোসেন, হাসান মিয়াজী,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস.এম.ফয়সাল হোসেন,পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দীন ইসলাম টগর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,পৌর এবং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।




















