ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সন্তানের পিতৃত্বের দাবিতে থানায় অভিযোগ,অভিযুক্ত চাচাতো ভাই আটক

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর গ্রামে এক কিশোরী তার নবজাতক সন্তানের পিতৃত্বের দাবিতে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।
ভিকটিমের মা জোসনা বেগম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
পরে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত জুয়েল রানাকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়,পৌরসভাধীন এনায়েতপুর আখন বাড়ির অটোরিকশা চালক বিল্লাল হোসেনের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই বাড়ির আমির হোসেনের ছেলে জুয়েলের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে একাধিকবার শারীরিক সম্পর্কের ঘটনা ঘটে। এর ফলশ্রুতিতে গত ৭ ফেব্রুয়ারি ওই কিশোরী একটি পুত্রসন্তানের জন্ম দেয়।
ভিকটিমের অভিযোগে বলা হয়,তার মা চোখের অপারেশনের জন্য চাঁদপুর চক্ষু হাসপাতালে অবস্থানকালে সুযোগ বুঝে জুয়েল ঘরের ভেতরে প্রবেশ করে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানালে জুয়েল সন্তান জন্মের পর বিয়ে করবে বলে আশ্বাস দেয়। সামাজিক লজ্জা ও ভয়ের কারণে তখন কাউকে কিছু জানাতে পারেননি ভিকটিম।
ভিকটিম বলেন,“আমি শুধু আমার সন্তানের পিতৃপরিচয় ও একটি নিরাপদ ভবিষ্যৎ চাই। এখন সে তার দায় স্বীকার করছে না।”
ভিকটিমের মা জোসনা বেগম জানান,
“আমি বাড়িতে না থাকার সুযোগে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে আমার বড় ভাসুরের ছেলে জুয়েল। এর ফলেই আমার মেয়ের গর্ভে সন্তান আসে। গত ২১ জানুয়ারি দুপুরে সে একটি ছেলে সন্তানের জন্ম দেয়।”
এদিকে অভিযুক্ত জুয়েল রানা নিজেকে নির্দোষ দাবি করে বলেন,“আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। সত্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী যা করবে,তাতে আমি সহযোগিতা করব।”
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার জানান,“অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সন্তানের পিতৃত্বের দাবিতে থানায় অভিযোগ,অভিযুক্ত চাচাতো ভাই আটক

আপডেট : ০৮:০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬