“সবার আগে বাংলাদেশ “-এই আদর্শিক শ্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজীগঞ্জে পৌরসভার ১০,১১ ও ১২ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় পৌর ১০ নং ওয়ার্ডে পৌরসভা বিএনপি’র নব গঠিত কমিটির যুগ্ন-আহবায়ক খোরশেদ আলম ভূট্টো এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক। তিনি বলেন,বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জীবনমান উন্নত হবে। শান্তিতে বসবাসের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব। আপনাদের সামনে থেকে পুলিশ আগেরমত স্বামী,ভাই,বাবাকে নিয়ে যাবে না। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের বিভিন্ন ভাতার পাশাপাশি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। স্বল্প পুঁজিতে বিনা সুদে কর্মমুখী ব্যবস্থা করা হবে। মাদক, ইভটিজিং রোধে নজরদারি বাড়াতে হবে।
হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নব গঠিত কমিটির যুগ্ন-আহবায়ক আকতার হোসেন দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ.মাওলানা নজরুল ইসলাম তালুকদার,হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু,জেলা বিএনপি’র সহ-সভাপতি ড. মোঃ আলমগির কবির পাটওয়ারী,সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন,
হাজীগঞ্জ উপজেলা বিএনিপর নব গঠিত কমিটির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী,হাজীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক মোঃ এমরান হোসেন,মোঃ মোস্তফা মজুমদার সুমন।
এসময় হাজীগঞ্জ ১০ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন,ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন,কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি দিপু পাটওয়ারী,হাজীগঞ্জ পৌর বিএনপির সরোয়ার হোসেন ভূলু মুন্সী,শাহাব উদ্দিন শাহীন মজুমদার,জামাল উদ্দিন তালুকদার কিরণ,খালেদ মাহমুদ মিঠু মুন্সী,পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া,হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইমাম হোসেন,হাজীগঞ্জ পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির,১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম,সাবেক সাধারণ সম্পাদক জহির মিয়া,পৌর ছাত্রনেতা নয়ন মোল্লা,হান্নান হোসেন সুজন,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরজিল হোসেন দিনার,পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ হোসেন মোল্লা,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত।
হাজীগঞ্জ পৌর ১১ নং ওয়ার্ড বিএনপি’র নির্বাচনীয় পথসভায় সভাপতিত্ব করেন,ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলহাজ্ব আকবর হোসেন ও সঞ্চালনা করেন,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মনিরুজামান মনির। এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপি’র সাবেক সদস্য মোঃ কবির হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মজিবুর রহমান,ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক শাহাদাৎ হোসেন সাদু,পৌর বিএনপি নেতা মোঃ হারুনুর রশিদ,কামরুজ্জামান মানিক হাজী,পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মারুফ হোসেন লারা।
হাজীগঞ্জ পৌর ১২ নং ওয়ার্ড বিএনপি’র নির্বাচনীয় পথসভায় সভাপতিত্ব করেন,ওয়ার্ড বিএনপির সভাপতি বশির আহমেদ ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজ মিজি এবং সঞ্চালনা করেন,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউছুফ পাটওয়ারী ও ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইউছুফ মজুমদার।
এসময় বিএনপি’র নেতা জহির হোসেন, সমাজ সেবক মোঃ
এমরান হোসেন উপস্থিত ছিলেন।




















