ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে সোনাতলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

0-0x0-0-0#

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ার সোনাতলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকা’র আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার শাহাদাত হোসেন পিপিএম,উপজেলা নির্বাহী কর্মকর্তা  স্বীকৃতি প্রামাণিক,এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন এবং সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মোট ৫৪টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা অংশগ্রহণ করেন। কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি-বিধান, দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে সোনাতলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬