ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সুমন আহমেদ :
  • আপডেট : ০৮:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • 205

মতলব উত্তর উপজেলায় সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি এসব সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে সহায়তা করে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মেয়েদের শিক্ষায় অগ্রগতি নিশ্চিত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মন্তব্য করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০৮:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬