“সবার আগে বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক কে বিজয়ী করার লক্ষ্যে হাজীগঞ্জ পৌর মৎস্যজীবী দলের আয়োজনে সোমবার (২ ফেব্রুয়ারি ) বিকালে হাজীগঞ্জ বাজারে ব্যাপক নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ হুমায়ন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,,চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ, সাবেক কাউন্সিলার মোঃ বিল্লাল হোসেন,হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ ইমাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,১০ নং ওয়ার্ড মৎস্য দলের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক কবির হোসেন সহ বিএনপি,মৎস্য দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা,কর্মী ও সমর্থকবৃন্দ।




















