ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে যৌথ বাহিনীর অভিযান, দু’জনের কারাদণ্ড

  • ‎ মোঃ ফাহাদ 
  • আপডেট : ০৬:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 61
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলায় টানা দ্বিতীয় দিনের মতো যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ফরিদগঞ্জ উপজেলাজুড়ে এ অভিযান পরিচালিত হয়।
‎উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে উপজেলার মোট ১০টি ইউনিয়নে অভিযান চালায়। অভিযানকালে খাজুরিয়া বাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে অনভিপ্রেত গোলযোগ ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে দুইজনকে আটক করা হয়।
‎আটককৃতরা হলেন— মো: আল আমিন (২৬), পিতা: মো: শেখ ফরিদ এবং মো: কাশেম (৩৬), পিতা: মো: মফিজুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
‎উপজেলা প্রশাসন জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে যৌথ বাহিনীর অভিযান, দু’জনের কারাদণ্ড

আপডেট : ০৬:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬