ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষে ভোট চেয়ে শিকিরচরে নুরুল হক সরকার ও আমেনা বেগমের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর -মতলব দক্ষিণ) আসনে গণসংযোগে করছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার সিআইডি ও ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র আমেনা বেগম।

শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের শিকিরচর গ্ৰামের প্রতিটি বাড়িতে গিয়ে গণসংযোগ করা হয়।

গণসংযোগ চলাকালে রাস্তার দু’পাশে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ধানের শীষ হাতে নিয়ে হাত নাড়িয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন নুরুল হক সরকার সিআইডি ও আমেনা বেগম।

গণসংযোগে তিনি বলেন, চাঁদপুর-২ আসনের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করে এসেছে। আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন।

উপস্থিতি সবার উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা সবাই এলাকার সবাইকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা ভোট দিতে যাবেন এবং অপরকে সাথে করে নিয়ে যাবেন। এবং অপশক্তি যারা আছে তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন। নির্বাচনের ফল ঘোষণা না করা পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, এদেশের সমৃদ্ধি তারেক রহমানের হাত ধরেই হবে। আর সেটা নির্ভর করছে আপনাদের ওপর। আপনারা যদি সক্রিয় থাকেন তাহলে দেশের বিজয় হবে জাতির বিজয় হবে।

গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ছাত্র, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

স্থানীয় বিএনপি নেতারা জানান, চাঁদপুর-২ আসনে আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গণসংযোগে মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হবে বলে তারা আশাবাদী।

এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে থাকার আহ্বান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর ও সাধারণ সম্পাদক মোঃ শাহদাত হোসেন, বিএনপি নেতা নুরুল হুদা বাপ্পী, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজী, বিএনপি নেতা মোঃ ইব্রাহীম, যুবদল নেতা জিয়াউর রহমান, বাবু, ছাত্রদল নেতা হাসান’সহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ ও ধানের শীষের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ধানের শীষে ভোট চেয়ে শিকিরচরে নুরুল হক সরকার ও আমেনা বেগমের গণসংযোগ

আপডেট : ০৭:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬