ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেংগারচর পৌরসভায় ড. জালাল উদ্দিনের পক্ষে ধানের শীষের প্রচারণা

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৭:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 53

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ডের আদুরভিটি গ্রামে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দ ধানের শিষের গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত করে। এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, ড. মোহাম্মদ জালাল উদ্দিন একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে মতলবের মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে আপসহীন থাকবেন। আজ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন জনগণ কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটাই আমাদের প্রত্যাশা।

গণসংযোগে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোতা সরকার, বিএনপি নেতা তোফায়েল, যুবদল নেতা জুয়েল, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ, যুবদল নেতা সোহাগ, আক্কাস, বাবু মিয়াজী, সিরাজ মিয়াজী, বিএনপি নেতা নুর মোহাম্মদ মিয়াজী, কামাল মিয়াজীসহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ ও ধানের শীষের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।
প্রচারণায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ছেংগারচর পৌরসভায় ড. জালাল উদ্দিনের পক্ষে ধানের শীষের প্রচারণা

আপডেট : ০৭:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬