চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনের ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে ছেংগারচর পৌরসভায় ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের জোরখালী গ্রাম ও ছেংগারচর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র আমেনা বেগম ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার সিআইডি।
এ সময় তাঁরা বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে বলেন এবং ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে নুরুল হক সরকার বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণ ঐক্যবদ্ধ হলে পরিবর্তন আসবেই।
এসময় সাবেক মেয়র আমেনা বেগম বলেন, ছেংগারচরের মানুষ শান্তি, উন্নয়ন ও সুশাসন চায়। ধানের শীষই পারে জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে।
গণসংযোগে উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজী, বিএনপি নেতা মোঃ ইব্রাহীম, যুবদল নেতা জিয়াউর রহমান, সাইফুল, বাবু, ছাত্রদল নেতা হাসান’সহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ ও ধানের শীষের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।
আরকে/ সাইফ




















