ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের দায়িত্বশীল হতে হবে: উজ্জ্বল ফরাজী

ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজী বলেছেন, যুবদলই হচ্ছে আন্দোলন-সংগ্রামের অগ্রভাগের শক্তি। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবদল আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন এর পক্ষে প্রচার প্রচারণা ও নির্বাচনী করণীয় বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উজ্জ্বল ফরাজী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

মোঃ উজ্জ্বল ফরাজী আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

মতবিনিময় সভায় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে মতামত তুলে ধরেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের দায়িত্বশীল হতে হবে: উজ্জ্বল ফরাজী

আপডেট : ১১:২১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬