ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিংড়ি মার্কার বিজয়ের লক্ষ্যে ফরিদগঞ্জে বিশাল জনসমাবেশ

  • মোঃ ফাহাদ 
  • আপডেট : ০৮:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 158
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে চিংড়ি মার্কার বিজয়ের লক্ষ্যে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১১টায় ফরিদগঞ্জ উপজেলার শোলা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নান। এ সময় তিনি দেশের স্বার্থে ঐক্যবদ্ধ নেতৃত্ব, ত্যাগ, সংগ্রাম ও গণতন্ত্রের পক্ষে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাবেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন—
সাইফুল আলম নিরব, ঢাকা–১২,
ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া–২ এবং
সৈয়দ আবু বকর সিদ্দিক (সাজু), ঢাকা–১৪।
আয়োজকরা জানান, জনসমাবেশটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফরিদগঞ্জসহ আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
দেশের স্বার্থে ঐক্যবদ্ধ নেতৃত্ব গঠনের প্রত্যয়ে এই জনসমাবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চিংড়ি মার্কার বিজয়ের লক্ষ্যে ফরিদগঞ্জে বিশাল জনসমাবেশ

আপডেট : ০৮:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬