সোনাতলা পৌর জামায়াতের আয়োজনে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ সৈকত চত্বরে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী গত ৫৪ বছর ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ন্যায়ভিত্তিক একটি নতুন বাংলাদেশ। এ সময় তিনি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা করেন।
জনসভায় সভাপতিত্ব করেন এবং উদ্বোধনী বক্তব্য রাখেন সোনাতলা পৌর জামায়াতের আমির এ এস এম জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির মাওলানা আব্দুল হক, কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা হারুন অর রশিদ রাফি, প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট শাহিন মিয়া, উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী, এনসিপি নেত্রী রাজিয়া সুলতানা সহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভা শেষে একটি বিশাল মিছিল পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা: দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের প্রত্যয় অধ্যক্ষ শাহাবুদ্দীনের
-
শামীম হোসেন সুজন - আপডেট : ০৭:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- 476
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















