ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়ায় বিশিষ্ট সমাজসেবক মোস্তফা খানের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুর সদর উপজেলার বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তফা খানের উদ্যোগে গতকাল ৮ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন মো. মোস্তফা খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন কাজী, জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেলসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এ সময় মোস্তফা খান বলেন,
“আমি এই এলাকারই সন্তান। এই বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন শুধু অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না করে—সেটাই আমার প্রত্যাশা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও আশ্বাস দেন, শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন।
উল্লেখ্য, মোস্তফা খানের প্রতিষ্ঠিত ‘স্বপ্ন সফল সুপার শপ’-এর পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তার এমন মানবিক ও সামাজিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বালিয়ায় বিশিষ্ট সমাজসেবক মোস্তফা খানের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট : ১০:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬