ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো : ইঞ্জিনিয়ার মমিনুল হক

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে চাঁদপুর-৫ নির্বাচনী আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের ভোটে ধানের শীষ বিজয়ী হলে আমরা একজন মানবিক প্রধানমন্ত্রী পাবো। বাংলাদেশে তারেক রহমানের সরকার প্রতিষ্ঠিত হলে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। এদেশে আর বিনা বিচারে কাউকে জেলে যেতে হবে না। শাহরাস্তি পৌরসভা বিএনপি আয়োজিত

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমরা গ্রাম্য সালিসির নামে কাউকে হয়রানির শিকার হতে দেবো না।  প্রয়োজনে সালিসি ব্যবস্থা পুনর্গঠন করা হবে।

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে বিনা ওয়ারেন্টে পুলিশ আটক করতে পারবে না।

মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মেহের কালীবাড়ি মাঠে পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মমিনুল হক আরও বলেন, আজ থেকে পৌরসভার কোনো খাল দখল করবেন না। আমরা পানি নিষ্কাশনের জন্যে খালগুলো অবমুক্ত করবো। আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। আমরা স্বাস্থ্য নীতির পরিবর্তন চাই। সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম, উপজেলা

সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী। সভায় যোগ দিতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো : ইঞ্জিনিয়ার মমিনুল হক

আপডেট : ০৯:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬