ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে জাল ভোট দিতে এসে আটক যুবক, এক মাসের কারাদণ্ড 

চাঁদপুরের হাজীগঞ্জে একটি কেন্দ্রে জাল ভোট দিতে এসে জেলহাজতে গেলেন, মো. হারেছ বেপারী নামের এক যবুক। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ১৯নং কেন্দ্র রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও এ ঘটনা ঘটে। কারাদণ্ডাদেশ প্রাপ্ত যুবক ওই ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের শাহআলম বেপারীর ছেলে।
জানা গেছে, উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে আসেন হারেছ বেপারী। এসময় তাকে আটক করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাৎখনিক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান জানান, হারেছ বেপারী নামক এক ব্যক্তি ভোট দিতে আসেন। এসময় যাচাই-বাছাই জাল ভোটের বিষয়টি নিশ্চিত এবং তিনি স্বীকার করার পর তাকে এ দণ্ড দেয়া হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা) আসনের ১৫৬টি কেন্দ্রে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে হাজীগঞ্জের ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই উপজেলায় ৫ লাখ ১৪ হাজার ৫৮৮ জন ভোটার রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে জাল ভোট দিতে এসে আটক যুবক, এক মাসের কারাদণ্ড 

আপডেট : ০৪:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬