ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে নব-নির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হক’কে প্রাথমিক শিক্ষক সমিতির শুভেচ্ছা

চাঁদপুর-৫ আসনের (হাজীগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা) নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। শনিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে সাংসদের ব্যবসায়ীক কার্যালয়ে এসে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ।

সমিতির সভাপতি তুহিন হায়দার শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর উপস্থাপনায় এসময় সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইঞ্জি. মমিনুল হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নব-নির্বাচিত সাংসদ সকলের বক্তব্য শুনে শিক্ষার মানোন্নয়নে কাজ করার অভিঙ্গার ব্যক্ত এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সমিতির সকল ভালো কাজে পাশে থাকার কথা বলেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোট জয়লাভ করেন ইঞ্জি. মমিনুল হক। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৯ হাজার ৭৪৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে নব-নির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হক’কে প্রাথমিক শিক্ষক সমিতির শুভেচ্ছা

আপডেট : ০৬:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬