ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে বিএনপি নেতা আবু সৈয়দ গোলাম রাব্বানীর জানাজা শেষে দাফন

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৮:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 60

মতলব উত্তর উপজেলা বিএনপি’র মতলব উত্তর উপজেলা শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মতলব ডিগ্রি কলেজের সাবেক এজিএস আবু সৈয়দ গোলাম রাব্বানী (মামুন) আর নেই। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাদ জোহর দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি খায়রুল হুদা, জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন মোল্লা, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় যুবদল-এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া এবং জেলা ছাত্রদল-এর সাবেক সভাপতি রফিউল শাহাদাত ওয়াসিম।
এসময় উপস্থিত ছিলেন, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ফরাজি, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি প্রমুখ।
জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা তাহসিকুল। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে বিএনপি নেতা আবু সৈয়দ গোলাম রাব্বানীর জানাজা শেষে দাফন

আপডেট : ০৮:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬