ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন নবনির্বাচিত সাংসদ ড. জালাল উদ্দিন

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের বিএনপির মনোনীত সদ্য নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর মাজার জিয়ারত করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনি দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি মহান আল্লাকুর দরবারে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং দলের নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাত করেন।

মাজার জিয়ারত শেষে ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বর প্রতীক। তার আদর্শই আমাদের রাজনীতির মূল প্রেরণা। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তাদের আদর্শ বুকে ধারণ করেই আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।

তিনি আরও বলেন, চাঁদপুর-২ আসনের জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। এলাকার উন্নয়ন, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মাজার জিয়ারতের মাধ্যমে দলের ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন নবনির্বাচিত সাংসদ ড. জালাল উদ্দিন

আপডেট : ০২:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬