ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৭:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 93

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে সরকার বাড়ির আসলাম মিয়াজীর টিনশেড বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পাশের বাড়ির বাসিন্দা হাবিবের স্ত্রী শেফালী বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এসে ঘরটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, জামাকাপড়, প্রয়োজনীয় কাগজপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন।

বাড়ির মালিক আসলাম মিয়াজী জানান, রাত ৮টার দিকে পরিবারসহ পুরোনো বাড়িতে যান। পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে এসে দেখেন তার বসতঘর আগুনে জ্বলছে। তিনি আরও বলেন, আমি একজন দিনমজুর। অনেক কষ্ট করে সংসার চালাই। ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে থাকব! আমার সব শেষ হয়ে গেল।

স্থানীয় ইউপি সদস্য শহীদ মিয়াজী বলেন, ক্ষতিগ্রস্ত আসলাম মিয়াজী অত্যন্ত দরিদ্র একজন শ্রমজীবী মানুষ। তার একমাত্র বসতঘর পুড়ে যাওয়ায় পরিবারটি পুরাই অভাবে পড়েছে।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।সরকারি সহায়তা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ আমাদের কেউ জানায়নি।

বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। ঘটনাটি এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত পুনর্বাসনের জোর দাবি করছে এলাকাবাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

আপডেট : ০৭:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬