ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ইয়াবা’সহ স্কুল শিক্ষক গ্রেপ্তার

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৭:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 192

মতলব উত্তর থানা পুলিশের অভিযানে মো. আব্দুল কাশেম (৫৫) নামে এক স্কুল শিক্ষককে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইন্দুরিয়া স্কুল-এর সহকারী শিক্ষক ও সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রসূলপুর স্টেকচার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এসআই মাহফুজুর রহমান। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল কাশেমকে তল্লাশি করলে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে চাঁদপুর আদালত-এ পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে ইয়াবা’সহ স্কুল শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৭:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬