চাঁদপুর সদর উপজেলার বালিয়ার কৃতী সন্তান ও মো: জয়নাল গাজী, বর্তমানে কুয়েত প্রবাসী, নিজ অর্থায়নে আত্মীয়-স্বজনসহ এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তার নিজ বাসভবন ‘সালমা ভিলা’র সামনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রায় তিন শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিড়া, বুট, খেজুর, ডাল, চিনি, তেল, আলু, পেঁয়াজ, বেসন, ট্যাংসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ।
এ সময় জয়নাল গাজী বলেন, তিনি প্রতি বছরের মতো এ বছরও ইফতার সামগ্রী বিতরণ করছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবেন ইনশাআল্লাহ। তিনি আশা প্রকাশ করেন, তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
তিনি আরও বলেন, তার প্রয়াত মা-বাবার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান এবং ভবিষ্যতে যেন আরও বেশি সেবামূলক কাজ করতে পারেন সে জন্যও দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, অতীত সময় থেকেই জয়নাল গাজীর এমন মানবিক উদ্যোগ এলাকার মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।




















