ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত সংসদ সদস্য ডঃ জালাল উদ্দিনকে শুভেচ্ছা, যুবদল নেতা আব্দুল মান্নানের নতুন প্রত্যাশার বার্তা

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বিপুল ভোটে বিজয়ী হ ষওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। একই সঙ্গে চাঁদপুর-২ আসনে‌ ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এক বিবৃতিতে  এই অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।

শুভেচ্ছা জানিয়ে যুবদল আব্দুল মান্নান বলেন, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন ভুমিকা রাখবেন। দেশে গণতন্ত্রের পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে তার নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করা হয়েছে।

নির্বাচিত সংসদ সদস্য ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে আব্দুল মান্নান বলেন, একই সঙ্গে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় শান্তি, সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তাঁর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছে যুবদল।

আব্দুল মান্নান বলেন, ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে মতলবের সার্বিক উন্নয়ন এবং এলাকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতি হবে বলে তারা আশা করছে।

সাম্প্রতিক সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের পক্ষ থেকেও আনুষ্ঠানিক শুভেচ্ছা ও প্রত্যাশার বার্তা দেওয়া হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নবনির্বাচিত সংসদ সদস্য ডঃ জালাল উদ্দিনকে শুভেচ্ছা, যুবদল নেতা আব্দুল মান্নানের নতুন প্রত্যাশার বার্তা

আপডেট : ০২:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬