চাঁদপুর-২ আসনে (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. জালাল উদ্দিন বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মতলব উত্তর উপজেলা যুবদলের সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকার ফয়সাল আহামেদ সোহেল।
এক প্রতিক্রিয়ায় সরকার ফয়সাল আহামেদ সোহেল বলেন, এই বিজয় কোনো একক ব্যক্তির নয় এটি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মী এবং বিশেষ করে যুবদলের ত্যাগী কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে মাঠে থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলেছেন।
সরকার ফয়সাল আহামেদ সোহেল আরও বলেন, উপজেলা যুবদলের প্রতিটি স্তরের নেতাকর্মী দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের এই ত্যাগ ও নিষ্ঠার কারণেই আজ চাঁদপুর-২ আসনে গণমানুষের বিজয় নিশ্চিত হয়েছে। এই ফলাফল প্রমাণ করে জনগণ সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষেই অবস্থান নিয়েছে।
সরকার ফয়সাল আহামেদ সোহেল আশা প্রকাশ করে বলেন, ড. জালাল উদ্দিনের নেতৃত্বে চাঁদপুর-২ আসনে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি জনগণের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখবেন এমন বিশ্বাস আমরা রাখি।
বিজয় পরবর্তী সময়ে উপজেলা যুবদলের পক্ষ থেকে নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখেছে। এবং পাশাপাশি ভবিষ্যতেও বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করে জনগণের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।




















